চাঁদাবাজি নির্মূল করে এ অঞ্চলকে শান্তির জনপদে পরিণত করবোঃ খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী দাকোপে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
শনিবার বেলা ১২টায় দাকোপ উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি জামায়াত কর্মীদের সততা, দেশ প্রেম ও ন্যায় নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, আসন্ন নির্বাচনে আমি নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান ঘটানোর পাশাপাশি ঘুষ, দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি নির্মূল করবো।
অতীতের রাজনীতির ধারা পরিবর্তন করে এ জনপদকে সম্প্রীতি আর শান্তির জনপদে পরিণত করবো। তিনি নির্বাচনে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
দাকোপ উপজেলা জামায়াতের ব্যবসায়ী সংগঠনের সভাপতি আলহাজ জি এম ইমদাদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক আল আমিন গোলদার, চালনা পৌরসভা জামায়াতের আমির হাফেজ নজরুল ইসলাম ও দাকোপ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. নূরনবী ঢালী।
একই স্থানে বেলা ২ টায় উপজেলা জামায়াত আয়োজিত উপজেলার হিন্দু ধর্মীয় নেতা পুরোহিতদের এক সভায় কৃষ্ণ নন্দী প্রধান অতিথির বক্তৃতা করেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তরের সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আকতারুজ্জামান।
আরও বক্তৃতা করেন, ব্যবসায়ী সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্যা, কামারখোলা ইউনিয়ন জামায়াত আমির মাও. আবুল হাসান, অ্যাড. আমিনুল ইসলাম, মো. আবু সাঈদ, চালনা পৌরসভা জামায়াত নেতা সত্যজিত বাওয়ালী, হিন্দু ধর্মীয় নেতা দুলাল মন্ডল, মৃদুল মোড়ল, রবেন চক্রবর্তী, কিশোর কুমার ব্যানার্জী ও প্রদীপ চক্রবর্তী প্রমুখ।


আপনার মতামত লিখুন