‘পর্দা করা নারীদের ভূতের মত লাগে’ বলে বেরোবি ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানার কটাক্ষ
‘হিজাব-নিকাব পরিহিত মহিলাদের দেখতে ভূতের লাগে’ বলে মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. তুহিন রানা।
সোমবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সভাপতি মো. সুমন সরকার জামায়াতের মহিলা সমাবেশ ঘোষণার একটি ফটোকার্ড ফেসবুক শেয়ার করেন। সেই পোস্টের মন্তব্যে মো. তুহিন রানা এই মন্তব্য করেন।
তিনি মন্তব্যে লিখেন, ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কালো রঙের পোশাক। কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?
এছাড়া ‘তোমরা নারীদের দিয়ে ভোটের প্রচারণা করতে পারলে জামায়াত পারবে না কেন?’ সুমন সরকারের এমন প্রশ্নের প্রত্যুত্তরে তুহিন রানা বলেন, ‘ভূতের মতো পোশাক দিয়ে নারীদের মাঠে নামাতে হবে কেন?’
তার এই রকম মন্তব্যের পর ফেসবুকে পোস্ট ও পাল্টাপাল্টি কমেন্টের মাধ্যমে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এছাড়া একাধিক শিক্ষার্থী ছাত্রদল নেতার মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে জানতে তুহিন রানা কল করা হলে তিনি কল কেটে দেন।
পরে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি ইয়ামিন বলেন, এটা তুহিনের ব্যক্তিগত মন্তব্য। দলের পক্ষ থেকে এর কোনো দায় নাই। ছাত্রদল সবসময় ইসলামি মূল্যবোধে বিশ্বাসী এবং আমরা নারীদের প্রতি শ্রদ্ধাশীল। ব্যক্তির দায় সংগঠন নিবে না।


আপনার মতামত লিখুন