কুষ্টিয়ার বিএনপির দুর্গে হানা দিয়ে ৪ আসনের ৩টিতে দাঁড়িপাল্লার জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা। দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটিতে এবারের নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে ‘দাড়িপাল্লা’ প্রতীক।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ) ১ লাখ ৫৭ হাজার ৮১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোঃ বেলাল উদ্দিন (দাড়িপাল্লা) পেয়েছেন ৮২ হাজার ১৫৩ ভোট। এ আসনে মোট কেন্দ্র ছিল ১৩৫টি।তবে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে পাল্টা চিত্র দেখা গেছে। এখানে জামায়াতের আব্দুল গফুর (দাড়িপাল্লা) ১ লাখ ৮৯ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ১লাখ ৪৩ হাজার ২৮২ ভোট। এ আসনে মোট কেন্দ্র ছিল ১৭০টি।কুষ্টিয়া-৩ (সদর) আসনেও জয় পেয়েছে জামায়াত। দাড়িপাল্লা প্রতীকে মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৪২টি।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনেও দাড়িপাল্লার প্রার্থী আফজাল হোসেন জয়লাভ করেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট।। এ আসনে মোট কেন্দ্র ছিল ১৫২টি।
উল্লেখ্য, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেছেন।জেলায় মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন।


আপনার মতামত লিখুন