খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

জামায়াতের যেটুকু উত্থান হয়েছে আওয়ামী লীগ কারণে হয়েছেঃ মির্জা ফখরুল

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
জামায়াতের যেটুকু উত্থান হয়েছে আওয়ামী লীগ কারণে হয়েছেঃ মির্জা ফখরুল

রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি জাতীয় জুলাই সনদে যেগুলো বিষয়ে সই করেছে, তার সবগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি।

ফখরুল বলেন, ‘বিএনপির ভূমিধ্বস বিজয় জনগণের ভালোবাসা। বিএনপি জনগণের দল। বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। সবসময় জনগণের রাজনীতি করেছে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকার বলেছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে।তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে জামায়াতের উত্থান হয়েছে।

যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেয়া হয়, তার কণ্ঠরোধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতে থাকে এবং সেটাই এই দেশে ঘটেছে।

যেখানে আজকে যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামীর, এর কারণ আওয়ামী লীগ। তাদের দমন-নিপীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেয়া এবং নির্বাচন করতে না দেয়ার ফলে আজকে এটা হয়েছে।’ বাংলাদেশের মানুষ জামায়াতকে এরইমধ্যে প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে। জনগণ তাদের আবারো সুষ্ঠু, সৎ এবং কল্যাণমূলক রাজনীতির মধ্যে দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।’ তিনি বলেন, ‘বিএনপি সবসময় দেয়া কথায় অটল থাকে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছে তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদের সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব।’ সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির দেয়া ৩১ দফাকে বিস্তৃত করবো। এরইমধ্যে সংস্কার কমিশনে আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, এগুলোই আমাদের সামনে আসবে। আমরা জুলাই সনদে যা যা সই করেছি, সেগুলো আমরা সবগুলো পূরণ করব।’ তিনি বলেন, ‘আমরা সবাই যেমন আনন্দে রয়েছি, তেমনি আমাদের দুঃখও-বেদনা রয়েছে। দীর্ঘকালের আমাদের নেত্রী, যিনি সারাজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, অধিকারের জন্যে, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন-এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের ব্যাপার।

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর রাতেই এই গেজেট জারির মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নির্বাচিত হওয়ার আইনি স্বীকৃতি দেওয়া হলো।

ইসি সচিব জানান যে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য যাচাই-বাছাই শেষে এই গেজেট প্রকাশ করা হয়েছে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ১৬ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনশটি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতায় কয়েকটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছে। ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত নেই বলেও জানানো হয়েছে।

আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
   
আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল
  1. রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের হারাগাছ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শনিবার লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে। তারা নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ‘ভোটচোর’ বলে স্লোগান দেয় এবং জামায়াত-এনসিপির বিরুদ্ধে হুঁশিয়ারি জানায়।
     
    এমদাদুল হক ভরসা, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আখতার হোসেন মব সৃষ্টি করে কেন্দ্রগুলোতে অনিয়ম করেছেন এবং ফলাফল পরিবর্তন করেছেন।
     
    অন্যদিকে নবনির্বাচিত এমপি আখতার হোসেন দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরা জোটের সমর্থক ও নেতাদের ওপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করছে।
     
    নির্বাচনে আখতার হোসেন ১ লাখ ৪৭,৯৪৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯,৬১৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮,৮৩১।

You cannot copy content of this page