খুঁজুন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ, ১৪৩২

জেলে অবহেলায় দৃষ্টিশক্তি হারাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
জেলে অবহেলায় দৃষ্টিশক্তি হারাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে থাকা অবস্থায় তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই চোখে তিনি মাত্র ১৫ শতাংশ দেখতে পান।

পাকিস্তান সুপ্রিম কোর্টের নিযুক্ত আইনজীবী সালমান সাফদার ১০ ফেব্রুয়ারি প্রায় দুই ঘণ্টা ইমরান খানের সঙ্গে কথা বলেন এবং তার কারাবাসের পরিবেশ পরিদর্শন করেন। এরপর তিনি সাত পৃষ্ঠার একটি বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেন। প্রতিবেদনে বলা হয়, ইমরান খান গত তিন মাস ধরে চোখে ঝাপসা দেখার কথা বারবার জানালেও কারা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, হঠাৎ একদিন ইমরান খানের ডান চোখে পুরোপুরি দৃষ্টি চলে যায়। পরে ৬ ফেব্রুয়ারি করা এক চিকিৎসা পরীক্ষায় জানা যায়, তিনি রাইট সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন-এ আক্রান্ত। এটি চোখের ভেতরের একটি রক্তনালি বন্ধ হয়ে যাওয়ার সমস্যা (রক্ত জমাট বেঁধে চোখ ক্ষতিগ্রস্ত হয়), যার ফলে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৭৩ বছর বয়সী ইমরান খান মানসিকভাবে খুবই বিপর্যস্ত। সাক্ষাৎকারের সময় তার চোখ দিয়ে বারবার পানি পড়ছিল।

এই প্রতিবেদন পাওয়ার পর সুপ্রিম কোর্ট দ্রুত ব্যবস্থা নেয়। আদালত একটি বিশেষ চিকিৎসক দল গঠনের নির্দেশ দেয় এবং ১৬ ফেব্রুয়ারির মধ্যে তার চোখ পরীক্ষা সম্পন্ন করতে বলে। একই সঙ্গে ইমরান খানকে যুক্তরাজ্যে থাকা তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দেওয়া হয়।

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটি বলেছে, অবিলম্বে তাকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে এবং ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ দিতে হবে।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। জাতিসংঘের একটি বিশেষ দল আগেই বলেছে, তার আটক আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনায় পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বরিশাল-৫ আসনে চরমোনার প্রার্থী ফয়জুল করিমকে ৩৬,৭৯০ ভোটে হারিয়ে বিএনপির সরোয়ার বিজয়ী

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
   
বরিশাল-৫ আসনে চরমোনার প্রার্থী ফয়জুল করিমকে ৩৬,৭৯০ ভোটে হারিয়ে বিএনপির সরোয়ার বিজয়ী

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারিভাবে) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মানজুরা মোশাররফ এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।

ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মীরা নগরজুড়ে বের করে আনন্দ উল্লাস করেন। অনেকেই মিষ্টি বিতরণ করে বিজয়ের আনন্দ উপভোগ করেন।

বহুল আলোচিত ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫,৬৯৬ ভোটে জয়ী

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
   
বহুল আলোচিত ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫,৬৯৬ ভোটে জয়ী

বহুল আলোচিত ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঢাকা-৮ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন আর হিজরা ১ জন।

জামায়াতের আলোচিত তিন শীর্ষ নেতার পরাজয়

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
   
জামায়াতের আলোচিত তিন শীর্ষ নেতার পরাজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন শীর্ষ নেতা পরাজিত হয়েছেন।

পরাজিতদের মধ্যে দুজন উল্লেখযোগ্য ব্যবধানে হেরেছেন, যদিও তাদের বিজয় নিয়ে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ ছিল। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

আলোচিত পরাজিত প্রার্থীরা হলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির।

বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে মিয়া গোলাম পরওয়ার হেরেছেন প্রায় তিন হাজার ভোটে। হামিদুর রহমান আযাদ পরাজিত হয়েছেন ২৮ হাজার ভোটে এবং শিশির মনিরের ব্যবধান দাঁড়িয়েছে ৩৯ হাজার ভোটে।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতবদিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ নির্বাচনে হেরে গেছেন।

প্রাপ্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে ৮৯ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

You cannot copy content of this page