‘না’ সিল মেরে ফেসবুকে ব্যালট শেয়ার করলেন রাবি ছাত্রদলের সেক্রেটারি সর্দার জহুরুল ইসলাম
কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘না’ ভোট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম। সোমবার (১২ ফেব্রুয়ারি) গণভোটে ‘না’ ও ধানের শীষে সিলমারা ব্যালট পেপার ফেসবুকে পোস্ট করেন তিনি।
সর্দার জহুরুল ইসলাম পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের ভোটার। পর অবশ্য ধানের শীষে ভোট দেওয়ার ছবিটি রেখে ‘না’ ভোটের ছবিটি ডিলিট করেছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছিলে, গণভোটে ‘হ্যা দিতে।এ বিষয়ে জানতে চাইলে সরদার জহুরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভোট দেওয়া তো স্বাধীনতা। যার যেটা ভালো লাগবে সে সেটায় ভোট দেবে।’তিনি আরও বলেন, এখানে বাকস্বাধীনতা থাকতে হবে। আমার ‘না’ ভালো লাগছে, তাই ‘না’ দিয়েছি।


আপনার মতামত লিখুন