খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

পুলিশ বাহিনীর ভেতরে থাকা রাজনৈতিক দলের সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
পুলিশ বাহিনীর ভেতরে থাকা রাজনৈতিক দলের সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবি ডাকসু ভিপি সাদিক কায়েমের

হাদি হত্যার বিচার ও লীগমুক্ত পুলিশ বাহিনীর আল্টিমেটাম এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার ( ৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাট শহরের খানজাহান আলী মাজার মোড় এলাকায় ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলকভাবে নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভেতরে থাকা রাজনৈতিক দলের সদস্যদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তিনি।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার পর আমরা অনেক এমপি বানিয়েছি, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমাদের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। এবার নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য দাড়িপাল্লায় ভোট দিতে চাই।গণভোট প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, গণভোটে হ্যাঁ দেওয়া মানেই আজাদী এবং না দেওয়ার মানে হল গোলামী । শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বিল্লাল হোসেন অপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেন, জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারি মো. ইউনুস শেখসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে মাজার মোড় থেকে শরিফ ওসমান হাদী হত্যার দ্রুত বিচার এবং ইনকিলাব মঞ্চে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ছাত্র নেতা বিল্লাল হোসেন অপু।

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর রাতেই এই গেজেট জারির মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নির্বাচিত হওয়ার আইনি স্বীকৃতি দেওয়া হলো।

ইসি সচিব জানান যে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য যাচাই-বাছাই শেষে এই গেজেট প্রকাশ করা হয়েছে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ১৬ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনশটি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতায় কয়েকটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছে। ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত নেই বলেও জানানো হয়েছে।

আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
   
আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল
  1. রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের হারাগাছ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শনিবার লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে। তারা নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ‘ভোটচোর’ বলে স্লোগান দেয় এবং জামায়াত-এনসিপির বিরুদ্ধে হুঁশিয়ারি জানায়।
     
    এমদাদুল হক ভরসা, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আখতার হোসেন মব সৃষ্টি করে কেন্দ্রগুলোতে অনিয়ম করেছেন এবং ফলাফল পরিবর্তন করেছেন।
     
    অন্যদিকে নবনির্বাচিত এমপি আখতার হোসেন দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরা জোটের সমর্থক ও নেতাদের ওপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করছে।
     
    নির্বাচনে আখতার হোসেন ১ লাখ ৪৭,৯৪৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯,৬১৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮,৮৩১।

You cannot copy content of this page