খুঁজুন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ, ১৪৩২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয়ী

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিশাল জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে যে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীক নিয়ে মোট ৭২ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন। নির্বাচন কমিশন ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে যে তিনি শুরু থেকেই ভোটের দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন।

মির্জা ফখরুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার পেয়েছেন ৪৪ হাজার ৪০২ ভোট। ফলে মির্জা ফখরুল প্রায় ২৮ হাজার ১৪৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বড় ব্যবধানের এই জয়ে ঠাকুরগাঁও সদর এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের মতো এই আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় টানটান উত্তেজনার ভোট গণনা।

ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মির্জা ফখরুল জয়ের পর শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। এখন আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষা করছেন সাধারণ ভোটাররা।

বরিশাল-৫ আসনে চরমোনার প্রার্থী ফয়জুল করিমকে ৩৬,৭৯০ ভোটে হারিয়ে বিএনপির সরোয়ার বিজয়ী

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ
   
বরিশাল-৫ আসনে চরমোনার প্রার্থী ফয়জুল করিমকে ৩৬,৭৯০ ভোটে হারিয়ে বিএনপির সরোয়ার বিজয়ী

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে (বেসরকারিভাবে) বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফয়জুল করিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট।

বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মানজুরা মোশাররফ এ ফলাফল ঘোষণা করেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার দুই লাখ ৩২ হাজার ৯১৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার তিনজন। বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।

ফলাফল ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মীরা নগরজুড়ে বের করে আনন্দ উল্লাস করেন। অনেকেই মিষ্টি বিতরণ করে বিজয়ের আনন্দ উপভোগ করেন।

বহুল আলোচিত ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫,৬৯৬ ভোটে জয়ী

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৪ পূর্বাহ্ণ
   
বহুল আলোচিত ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ৫,৬৯৬ ভোটে জয়ী

বহুল আলোচিত ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঢাকা-৮ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মো. নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন। আর নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন আর হিজরা ১ জন।

জামায়াতের আলোচিত তিন শীর্ষ নেতার পরাজয়

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ
   
জামায়াতের আলোচিত তিন শীর্ষ নেতার পরাজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন শীর্ষ নেতা পরাজিত হয়েছেন।

পরাজিতদের মধ্যে দুজন উল্লেখযোগ্য ব্যবধানে হেরেছেন, যদিও তাদের বিজয় নিয়ে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ ছিল। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাতে প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

আলোচিত পরাজিত প্রার্থীরা হলেন—জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও আইনজীবী শিশির মনির।

বিএনপি প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে মিয়া গোলাম পরওয়ার হেরেছেন প্রায় তিন হাজার ভোটে। হামিদুর রহমান আযাদ পরাজিত হয়েছেন ২৮ হাজার ভোটে এবং শিশির মনিরের ব্যবধান দাঁড়িয়েছে ৩৯ হাজার ভোটে।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতবদিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ নির্বাচনে হেরে গেছেন।

প্রাপ্ত ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট পেয়ে ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে ৮৯ হাজার ৬৩৪ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়ে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটাররা দেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

You cannot copy content of this page