রাজশাহীতে বিএনপির ৩০ নেতাকর্মী যোগ দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কোট বুলনপুর এলাকার জামাতের একটি নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে জামাতের যোগ দেন বিএনপির নেতাকর্মীরা৷
বিএনপি থেকে জামাতে যোগ দেওয়ার বিষয়ে নগরের রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম জানান, বিএনপির বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর এ দলে আমার আর কেউ নাই। এই কারণে আমি আমার কর্মী সমর্থক নিয়ে জামাতে যোগ দিলাম৷
তিনি আরও বলেন, বাংলাদেশে অনেক দল রয়েছে কিন্তু জামাত তার কর্মী সমর্থদের প্রতি বেশ নজর দেয়৷ এছাড়াও তাদের রাজনৈতিক দর্শন ভালো লাগায় দলটিতে আমিসহ বিএনপির কর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় ৩০ জনের অধিক জামাতে যোগদান করেছি৷যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর জামাতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। এসময় তিনি বলেন, আমার আহ্বান আজকে যারা যোগদান করলেন তাদের দীনের পথে হাঁটা ছাড়া কোনো উপায় নাই৷ শুধু জামাতে ইসলামী করতে হবে এমন কোনো কথা নেই৷ জামাতে ইসলামী ভালো না লাগলে নিজেরাই ইসলামী দল খুলে কাজ করুন। তবে, অবশ্যই আল্লাহ্ ‘র দেখানো দীনের পথে হাটতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নগর জামাতের সাংগঠনিক সেক্রেটারী জসিম উদ্দিন সরকার জানান,রাজপাড়া থানা বিএনপি নেতা সেলিম দীর্ঘ ১৯৮২ সাল থেকে সংগঠনটির রাজনীতির সাথে ছিলেন এখন বাংলাদেশের অবস্থা দেখে, শুনে বুঝে বিএনপির অভ্যন্তরীন কোন্দল সকল কিছু মিলিয়ে তারা জামাতকে পছন্দ হয়েছে তাই জামাতে যোগ দিয়েছে৷
যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নগর জামাতের সমাজকল্যাণ সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনিসহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিএনপি থেকে জামাতে যোগদান করেন, রাজপাড়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, ৫নং ওর্য়ার্ড যুবদল সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমান, বিশালসহ প্রায়


আপনার মতামত লিখুন