খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন, ১৪৩২

কেরানীগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু জামালের কারিশমায় ঘুষ দিলে সব ফিট, না দিলে আনফিট!

রাহাত সুমন
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
কেরানীগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক আবু জামালের কারিশমায় ঘুষ দিলে সব ফিট, না দিলে আনফিট!

বিআরটিএ ঢাকা জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক আবু জামাল গ্রাহকদের হয়রানি করে জালাল সিন্ডিকেট এর মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অবৈধ ভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে।
এসব বিষয়ের তদন্ত চেয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় লিখিত অভিযোগ দিয়েছেন জালাল আখন্দ নামের এক ব্যক্তি।
তিনি জানান,মো.আবু জামাল মোটরযান পরিদর্শক,বিআরটিএ ঢাকা জেলা কার্যালয় ইকুরিয়া কেরানীগঞ্জ,ঢাকায় কর্মরত আছেন।
তিনি বর্তমানে বিআরটিএ ঢাকা জেলায় যোগদান করার পর দালাল সিন্ডিকেট গড়ে তুলে গ্রাহকদের নিয়মিত হয়রানি করে ঘুষের টাকার বিনিময়ে বিআরটিএ ফিটনেস মালিকানা পরিবর্তন সহ লাইসেন্স এর কাজ করেন দালালদের মাধ্যমে। দালাল ছাড়া তিনি কোন ফাইল স্বাক্ষর করেন না।

তিনি নিজেকে বিএনপির একজন ক্যাডার মনে করেন। তিনি কাউকে পাত্তা দিতে চান না। তার বিষয়ে ইতি পূর্বে বহু অভিযোগ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে। কিন্তু কর্তৃপক্ষ অদৃশ্য কারণে ব্যবস্তা গ্রহন করতে অপারাগ। আবু জামালের পিতার নাম-মো. ওলিউর রহমান,মাতার নাম-নুরজাহান বেগম,তার স্ত্রীর নাম মাহমুদা খাতুন,তার জাতীয় পরিচয়পত্র নং-৮৬৮২৭৫৬৩৩৬, জনা তারিখ: ০৭/০৮/১৯৮৮ইং, ঠিকানা:বাসা-২০, মোজাহিদপাড়া,আব্দুল গনি সড়ক, ডাকঘর-খুলনা সদর, উপজেলা-খুলনা,জেলা-খুলনা। তার টিআইএন নং-৬২০১০৮১৪৩৭৫৪,কর সার্কেল-৬, ডুমুরিয়া, কর অঞ্চল- খুলনা। তার দুর্নীতির পরিমাণ এতো বেড়ে গিয়েছে যে বিআরটিএ ঢাকা জেলা কার্যালয়,তিনি দালালদের মাধ্যমে গ্রাহক হয়রানি করে দালালের মাধ্যমে গ্রাহকদের ঘুষের টাকা দিতে বাধ্য করেন। তিনি বর্তমানে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বলে খুলনায় তার এলাকাবাসির সূত্রে জানা গিয়েছে।
তিনি আরও জানান,খুলনায় তার একটি ৬ষ্ঠ তলা বাড়ী রয়েছে এবং খুলনা শহরে। তার কয়েকটি প্লট, ফ্ল্যাট ও বিলাশবহুল গাড়ী রয়েছে। ঢাকা শহরে তার একাধিক ফ্ল্যাট এবং প্লট রয়েছে। বিভিন্ন ব্যাংকে তার ও তার পরিবারের নামে বেনামে কোটি কোটি টাকা জমা রয়েছে। তার ঘুষ দুর্নীতি ও গ্রাহক হয়রানির মাত্রা এতো বেড়ে গিয়েছে যে,তার কথা মতো ঘুষ না দিলে গ্রাহকদের হয়রানি করতেই থাকেন। তার বিষয়ে যদি অতিদ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন না করা হয় তাহলে অদূরভবিষ্যতে বিআরটিএ এর ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে এবং গ্রাহকদের কোন অস্তিত্ব থাকবে না।
এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্নীতির এই অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে জামায়াত ইসলামীর ইফতারের দাওয়াত

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
   
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে জামায়াত ইসলামীর ইফতারের দাওয়াত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সপরিবারে ইফতার অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে দাওয়াত গ্রহণ করেছেন।

বুধবার সকালে দাওয়াতপত্র নিয়ে সচিবালয়ে প্রবেশ করে জামায়াতের প্রতিনিধি দল।

সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের এই আনুষ্ঠানিক সাক্ষাতে পরস্পর শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় প্রধানমন্ত্রী মুঠোফোনে বিরোধী দলীয় নেতা জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, রাজনীতির সব বিতর্কের জায়গা যেন সংসদ হয়। এই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে জামায়াত নেতারা বলেন, রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারে, তবে অতীতের মতো রাজনীতিতে খারাপ চর্চা যেন না হয়। তারা আশা প্রকাশ করেন, বিরোধী দল ও সরকারি দলের মধ্যে সুন্দর সমন্বয় ও সহমিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশ এগিয়ে যাবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে উপ-রেজিস্ট্রারের ওপর হামলার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
   
কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে উপ-রেজিস্ট্রারের ওপর হামলার অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীবের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলকর্মী হৃদয়, আলামিনসহ আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী খন্দকার এহসান হাবীব জানান, বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন প্রধানের নেতৃত্বে একটি গ্রুপ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উপাচার্য দপ্তরে যায়। সে সময় তিনি উপাচার্যের ব্যক্তিগত সহকারীর (পিএস) কক্ষে অবস্থান করছিলেন। পরে মেডিকেল সেন্টারের সামনে ইমরান হোসেন প্রধান ও আলামিনের নেতৃত্বে একটি দল তার পথরোধ করে জানতে চায়, তিনি কেন উপাচার্য দপ্তরে গিয়েছিলেন এবং ভবিষ্যতে সেখানে যেতে নিষেধ করে।

তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. মাহবুবুর রহমান লিটনকে অবহিত করার কথা বললে ইমরান ও হৃদয় তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন। এ সময় অপর উপ-রেজিস্ট্রার আমিনুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।

উল্লেখ্য, খন্দকার এহসান হাবীব জাতীয়তাবাদী কর্মকর্তা হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী কর্মকর্তা প্যানেল থেকে দুইবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করায় তিনি তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় একাধিক মামলার শিকার এবং চাকরিচ্যুত হন বলে জানা গেছে। পরবর্তীতে ৫ আগস্টের পর উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তিনি চাকরিতে পুনর্বহাল হন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা উপাচার্যের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে তাকে অবরুদ্ধ করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন প্রধানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কক্সবাজারে জামিনে মুক্ত হয়ে এমপি কাজলের সঙ্গে আ.লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর সাক্ষাৎ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
কক্সবাজারে জামিনে মুক্ত হয়ে এমপি কাজলের সঙ্গে আ.লীগ নেতা সোহেল জাহান চৌধুরীর সাক্ষাৎ

কক্সবাজারের ঈদগাঁওয়ের আলোচিত উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বুধবার (২৫ফেব্রুয়ারি) বিকালে জামিনে মুক্তি পেয়েই কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সাথে পুষ্পমাল্য নিয়ে সাক্ষাৎ করেছেন।

এ সময় তার সাথে ছিলেন জামিনে মুক্তি পাওয়া আরেক আলোচিত ব্যাক্তি ফিরোজ আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি ছড়িয়ে পড়লে তা মূহূর্তেই ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার ঝড় উঠে। উপজেলার রাজনৈতিক বোদ্ধাদের অভিমত আলোচিত সোহেল জাহান চৌধুরী বিএনপির সংসদ সদস্যদের সাথে সাক্ষাতের ঘটনায় উপজেলা বিএনপিতে নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হতে পারে।প্রসঙ্গত ২৮ জানুয়ারি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে ঈদগাঁও পাল পাড়সহ ইউনিয়নের বিভিন্নস্থানে ধানের শীষের জন্য ভোট ক্যাম্পেইন শুরু করেন আলোচিত আওয়ামী লীগ নেতা সোহেল জাহান চৌধুরী। যা ব্যাপক আলোচনার ঝড় তুলে। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে নিজ ঘর থেকে তাকে যৌথবাহিনী আটক করে।

You cannot copy content of this page