জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আখতার হোসেনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে অপরিচিত মোবাইল নাম্বার থেকে তাকে ভয়ভীতি প্রদান ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় তিনি পীরগাছার ছাউলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণার কাজে ছিলেন।
এ বিষয়ে আখতার বলেন, একটি অপরিচিত নাম্বার থেকে কল করে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। নির্বাচনের সময়টিতে এ হুমকি আমাদের ভাবায়। বর্তমানে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা আমরা প্রত্যাশা করি। বিগত ফ্যাসিবাদের আমলে আমরা নানা প্রকার হুমকি-ধমকি ও জেল জুলুমসহ নানাকিছু মোকাবিলা করে এসেছি। এসব করে আমাদের জয়যাত্রাকে থামিয়ে দেওযা যাবে না।

রংপুর প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:২৭ পূর্বাহ্ণ