কুষ্টিয়ায় ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার, যুবদলনেতা আব্দুল মাজেদ পুলিশ হেফাজতে

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৫৯ অপরাহ্ণ

কুষ্টিয়া যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খাজানগর এলাকা থেকে হেফাজতে নেওয়া হয় তাকে।

কুষ্টিয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানান, যুবদল নেতা আব্দুল মাজেদ নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করতে পারেন এমন তথ্যে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন