নাসিরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করলো মির্জা আব্বাসের সমর্থকরা, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ । ১:৩৭ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখে পড়েন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরুদ্দীন পাটওয়ারী।
 
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একদল কর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। নাসিরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, মির্জা আব্বাস সমর্থিত কর্মীরা এ সময় তার ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হলে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 
পরে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাওয়া নাসিরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
 
ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে তিনি ভোট ডাকাতি ও হামলার অভিযোগ তুলে বলেন, মির্জা আব্বাসের সমর্থকরা প্রশাসনের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
 
এ বিষয়ে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন