গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, দ্বিগুন ভোটে ‘হ্যাঁ’ জিতেছে

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৪০ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের শতকরা হার ৫৯ দশমিক ৪৪ এবং গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ।

হ্যা ভোটে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ টি এবং না ভোটে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট পড়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।

এসময় ইসি সচিব ২৯৯ আসনের মাঝে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করেন।

যেখানে- বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮, এনসিপি ৬টি, খেলাফত মজলিস ২, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, খেলাফত আন্দোলন , বিজেপিসহ গনসংহতি আন্দোলন ১টি করে আসন পেয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী জিতেছেন ৭টি আসনে।এদিকে, আদালতে নির্দেশে স্থগিত রাখা হয়েছে চট্রগ্রাম-২ এবং চট্রগ্রাম ৪ আসনের ফলাফল।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন