রমজানের প্রথম দিনে এতিমদের সঙ্গে ইফতার করবেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ৬:০২ অপরাহ্ণ

পবিত্র রমজানের প্রথম দিনে এতিমদের সঙ্গে ইফতার করবেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর-১৩ নম্বরে গ্রান্ড প্রিন্স রেস্টুরেন্ট এতিমদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এতে জামায়াত আমির ছাড়াও দলের অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন