গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে গণইফতার করেছেন বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজী কমপ্লেক্সের সামনে এই গণইফতার কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এই ইফতারে অংশ নেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, গণঅধিকার পরিষদ প্রতিবছর পুরো রমজান মাস জুড়ে এই গণইফতার কার্যক্রম পরিচালনা করে।
তিনি আরও উল্লেখ করেন, এই বছরও গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ পুরো রমজান মাসব্যাপী এই ইফতার কার্যক্রম পরিচালনা করছে। মূলত জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় এই আয়োজন পরিচালিত হয়। চাইলে যে কেউ এই মানবিক কার্যক্রমে সহযোগিতা করতে পারেন।

রাহাত সুমন
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫৫ অপরাহ্ণ