অল্প কিছুদিন হলো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন হয়েছে শপথ, অফিসও শুরু করেছেন তিনি। এবার তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার কন্যা জাইমা রহমান।
শুক্রবার নিজের ভেরিফায়েড পেজে করা ওই পোস্টে জাইমা লিখেন, ছোটবেলায় আমাদের সকলের মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ।
আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যাক্তি- যার ওপর আমি নিশ্চিন্তে যেকোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
তিনি আরও উল্লেখ করেন, আমি খুবই আনন্দিত যে, সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলিগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলিগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ।

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:১২ অপরাহ্ণ