পাবনা জেলা আ.লীগের কার্যালয়ে জয়বাংলা, শেখহাসিনা আসবে স্লোগানে জাতীয় পতাকা উত্তোলন

পাবনা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৪১ অপরাহ্ণ

দীর্ঘ ১৮ মাস পর পাবনায় আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার জাতীয় পতাকা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জেলা শহরের আব্দুল হামিদ সড়কে অবস্থিত পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমামের নেতৃত্বে দাঁড়িয়ে বেশ কয়েকজন নেতাকর্মীরা একটি লাঠিতে করে জাতীয় পতাকা টানাচ্ছেন। এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে মূল কার্যালয় এখনও বন্ধ আছে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর এবং বিভিন্ন মামলায় গ্রেফতারের ভয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দেন। এরপর থেকে দীর্ঘ ১৮ মাস ধরে জেলা আওয়ামী লীগ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ আছে।

পতাকা উত্তোলন সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান নেতা, পৌর আওয়ামীলীগের নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ, ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভা।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন