জামায়াত আমিরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন ১১ দলের নেতারা

এ আর জসিম
প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:০০ অপরাহ্ণ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানাবেন ১১ দলের নেতারা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারির রাত ১২টা ১ মিনিটে (প্রথম প্রহরে) ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে অংশগ্রহণ করবেন। ডা. শফিকুর রহমান এ সময় ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন