মক্কা হারমাইন শরিফে লক্ষাধিক মুসল্লীর রমজান মাসের প্রথম জুমা আদায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৩১ পূর্বাহ্ণ

মুসলিম উম্মাহর সিয়াম সাধনার মাস পবিত্র রমজান মাস। পবিত্র কুরআন এ মাসে নাযিল হয়। রমজান মাসের শুরুতে আজ প্রথম পবিত্র জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

রমজান মাসকে ঘিরে রমজানের প্রথম জুমার নামাজে পবিত্র মক্কা ও মদিনা শরিফে মুসল্লিদের নামাজ আদায় ব্যাপক সমগম ঘটে।

মক্কা হারামাইন শরীফ ও মদিনার মসজিদে নববী তে জুমার নামাজের আগে ইমামদের পুলিশি কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে খুতবা পড়ানোর নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হয়।

দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ইমামদের নিরাপত্তা নিশ্চিত করে তারা ইমামের খুতবা ও নামাজ চলাকালীন সময় পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিতে চতুর্পাশে লক্ষ্য রাখেন।

জুমার নামাজ শেষ না হওয়া পর্যন্ত হারামাইন শরীফ এবং মদিনা শরীফের বিভিন্ন বাহিনীর নিরাপত্তারক্ষীরা আশেপাশের মানুষের উপর কঠোর নজরদারি রাখেন এবং পুরো হারমাইন শরিফ নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন।

রমজানের প্রথম জুমার নামাজে মক্কা হারামাইন শরীফ ও মদিনার নববীতে জুমার নামাজ আদায় মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটে।

সুত্রঃ এনপিবি নিউজ

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন