নতুন আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এ আর জসিম
প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:২২ অপরাহ্ণ

বনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাজ পরানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও নবনিযুক্ত আইজিপি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। র‍্যাঙ্ক ব্যাজ পরানোর মধ্য দিয়ে নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা পূর্ণতা পেল।

এর আগে, বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে নতুন আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আলী হোসেন ফকির। সেখানে পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান জানায়।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই কর্মকর্তা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং দাপ্তরিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।

  কপিরাইট © দূর্নীতির ডায়েরি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন