চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিত থাকা বা ডিউটি ফাঁকি দেওয়া গুরুতর দায়িত্ব অবহেলা, যা তদন্ত সাপেক্ষে আইনগত অপরাধ । এমন ই অভিযোগ উঠেছে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট অর্থোপেডিক্স চিকিৎসক ডা.শ্যামল রঞ্জন দেবনাথের বিরুদ্ধে। তিনি সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত চেম্বার করেন না, শুক্রবার ব্যতিত সপ্তাহে ছয় দিন চেম্বার করার কথা থাকলে তিনি ২/৩ দিন চেম্বার করেন।বাকি দিন গুলো চেম্বার করেন না।ফলে সরকারি স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ অসহায় রোগীরা। আবার প্রায় অনেক ক্ষেত্রে ই দেখা যায় চিকিৎসকরা হাজিরা খাতায় স্বাক্ষর করে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন, যা সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ডা: শ্যামল রঞ্জন দেবনাথ ২/৩ দিন চেম্বার করেন বাকি দিন গুলোতে চেম্বার করেন না এবং যথাসময়ে ও চেম্বারে আসেন না তিনি তার মনগড়া মতো চেম্বার করেন। যার ফলে স্বাস্থ্য সেবায় চরম উদ্বেগ ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আরো অনেক ডাক্তার ও আছেন তারাও নিয়মিত চেম্বার করেন না।
ডাক্তারদের ডিউটি ফাঁকি দেওয়া বিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কমকর্তা ডা:নিজাম উদ্দিন অবগত থাকলেও তিনি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নি। যার ফলে ডাক্তাররা মনগড়া মতো ডিউটি করেন।
এই বিষয়ে জানতে চাইলে ডা.শ্যামল রঞ্জন দেবনাথ বলেন,তিনি নিয়মিত চেম্বার করেন। মাঝে মাঝে হয়তো ছুটিতে থাকি।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা.মোঃ নোমান মিয়া বলেন,ডাক্তারদের প্রতিদিন ই ডিউটি থাকে,সরকারি ডিউটি ফাঁকি দেওয়া আইনগত দন্ডণীয় অপরাধ। কেউ যদি ডিউটি ফাঁকি দেই নিয়মিত চেম্বার না করে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।