কিছু ব্যক্তি, পেইজ ও নিউজ পোর্টাল আমার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করেছে: হান্নান মাসউদ এমপি
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের -এর একটি টকশোতে দেওয়া আমার বক্তব্যকে কেন্দ্র করে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিষয়টি স্পষ্ট করার জন্য আমার অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরছি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ এমপি শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন।
তাতে তিনি বলেন, আমি বলেছিলাম, “আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করবো, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬ টা আসন পাইতাম সেটা আরো বেশি সম্মানজনক মনে হইতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরী করতে পারি নাই।”
এছাড়াও আমি বলেছিলাম, “জামায়াতের সাথে জোট করাটা ভুল ছিল বলবোনা। পরিবেশ এবং সময় সেদিকে যেতে বাধ্য করেছে। আমরা যদি না যেতাম আরো ভাল হতো।”
বক্তব্যের আরেকটি অংশে আমি বলেছিলাম, জামায়াতের সঙ্গে জোট না হলে এককভাবে এনসিপি হয়তো ৩–৪টি আসন পেতো । কিন্তু কোথাও আমি বলিনি যে, জোট না করলে আমরা ৩–৪টি আসন বেশি পেতাম। এই দুটি বক্তব্য সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে।
দুঃখজনকভাবে, কিছু ব্যক্তি, পেইজ ও নিউজ পোর্টাল আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করছে এবং এমনভাবে প্রচার করছে যেন আমি বলেছি, জামায়াতের সঙ্গে জোট না করলে আমরা আরও ৩–৪টি আসন বেশি পেতাম। এটি আমার বক্তব্যের সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর ব্যাখ্যা।
আমি স্পষ্টভাবে জানাতে চাই-আমার বক্তব্য ছিল রাজনৈতিক বাস্তবতা, সম্ভাবনা ও আত্মসমালোচনার জায়গা থেকে; কাউকে দোষারোপ করা বা বিভ্রান্তিকর বার্তা দেওয়ার উদ্দেশ্যে নয়।
সবার প্রতি অনুরোধ থাকবে, আমার বক্তব্য উদ্ধৃত করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রেক্ষাপট ও ভাষ্য বিবেচনায় নেয়ার অনুরোধ রইলো।


আপনার মতামত লিখুন