খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

ভোটে জিতেই আ.লীগের অফিস খুলে দিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
ভোটে জিতেই আ.লীগের অফিস খুলে দিলেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান

ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামীলীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান।

শুক্রবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীগের অফিস খুলে দিয়ে তাদের পাশে থাকার পরিশ্রুতি ব্যক্ত করেন বিএনপির এই নেতা। এদিকে আওয়ামীলীগের ওই কার্যালয় খুলে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে বিপক্ষে মন্তব্যের ঝড় উঠে।

চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেটকে বলতে শোনা যায়, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু দাউদ প্রধান প্রথমের যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রতি তথা আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামীলীগকে তিনি আজ তালামুক্ত অবমুক্ত করেছেন।ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে বলতে শোনা যায়, আমাদের নামে মিথ্যে মামলা হয়েছে সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয় এই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু দাউদ প্রধানের কাছে।

সাবেক ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপনকে বলতে শোনা যায়, বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ ছিনিবিনি খেলার চেষ্টা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই পরাজিত শক্তিকে আবারো নস্যাৎ করবো। দলমত নির্বিশেষে সবাই আমরা এলাকায় থাকতে চাই।

বিএনপি নেতা আবু দাউদ প্রধানকে বলতে শোনা যায়, কিছুক্ষণ আগে আমি জানলাম আওয়ামীলীগ অফিসে তালা দেয়া আছে। আগে জানলে আগেই ব্যবস্থা নিতাম। দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে মেন্ডেট দিয়েছে। যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে। আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে। তাদেরকে দল থেকে বহিষ্কারের নিষেধ আছে আমাদের। কোন অবস্থাতেই আমাদের এলাকার শাস্তি শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পরে। আওয়ামীলীগের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক আপনারা। আপনারা কোন প্রকার অন্যায় করবেন না, আপনাদের গায়ে কেউ যদি কোন আচর দেয় আমাকে জানাবেন। কোন অন্যায়কারীকে আমি প্রশ্রয় দেবো না।

এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, এই অফিসটি জামায়াতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আমরা আবু দাউদ প্রধানসহ এলাকায় অনেক মানুষ নিয়ে অফিসটি খুলেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। এই অফিসটি আপাতত আমরা মুক্তিযোদ্ধা বসবো। আওয়ামীলীগের কোন কার্যক্রম আপাতত এই অফিস থেকে হবে না।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান বলেন, এটা আমার দলের সিদ্ধান্ত নয়। এলাকায় উত্তেজনা বিরাজ না করে শান্তিপূর্ণ রাখার জন্যই আওয়ামীলীগের অফিস খুলে দিয়েছি। এ এর আগে জামায়াত এই অফিসটি তালাবদ্ধ করে রেখেছিল।

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর রাতেই এই গেজেট জারির মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নির্বাচিত হওয়ার আইনি স্বীকৃতি দেওয়া হলো।

ইসি সচিব জানান যে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য যাচাই-বাছাই শেষে এই গেজেট প্রকাশ করা হয়েছে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ১৬ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনশটি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতায় কয়েকটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছে। ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত নেই বলেও জানানো হয়েছে।

আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
   
আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল
  1. রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের হারাগাছ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শনিবার লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে। তারা নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ‘ভোটচোর’ বলে স্লোগান দেয় এবং জামায়াত-এনসিপির বিরুদ্ধে হুঁশিয়ারি জানায়।
     
    এমদাদুল হক ভরসা, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আখতার হোসেন মব সৃষ্টি করে কেন্দ্রগুলোতে অনিয়ম করেছেন এবং ফলাফল পরিবর্তন করেছেন।
     
    অন্যদিকে নবনির্বাচিত এমপি আখতার হোসেন দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরা জোটের সমর্থক ও নেতাদের ওপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করছে।
     
    নির্বাচনে আখতার হোসেন ১ লাখ ৪৭,৯৪৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯,৬১৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮,৮৩১।

You cannot copy content of this page