খুঁজুন
রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন, ১৪৩২

রেলওয়ে ভুমি অফিসের কানুনগো শরিফুল ও রেলওয়ে ইনস্পেক্টর সিদ্দিক খানের উৎকোচ বানিজ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ণ
রেলওয়ে ভুমি অফিসের কানুনগো শরিফুল ও রেলওয়ে ইনস্পেক্টর সিদ্দিক খানের উৎকোচ বানিজ্য
ঈশ্বরদী রেলওয়ে ভুমি অফিসের ১১নম্বর কাচারির কানুনগো শরিফুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনস্পেক্টর সিদ্দিক খানের বিরুদ্ধে উৎকোচ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, নন্দনগাছী ষ্টেশন সংলগ্ন বরকতপুর মৌজায় রেলওয়ের তপশীলভুক্ত ১২০০ স্কয়ার ফিটের একখন্ড ভুমি লীজ নিয়ে প্রায় ৫০ বছর ভোগ দখল করছেন লীজ গ্রহণকারী হাবিবুর রহমান হাবিব। এই জায়গার উপর থাকা তার দোকানে কাজ করার জন্য ইট, বালি, রড, সিমেন্ট জড়ো করলে লোক মারফত এ খবর পেয়ে ঘটনাস্থলে যান ঈশ্বরদী রেলওয়ে ভুমি অফিসের ১১ নং কাচারীর কানুনগো শরিফুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর সিদ্দিক খান। বরকতপুর মৌজার নন্দনগাছী বাজারে অবস্থিত হাবিবের ভোগদখলীয় জায়গায় হানা দিয়ে দোকানের কাজ বন্ধ করে দেন।
চলে আসার সময় তারা হাবিবকে জানায়, রেলওয়ে ভুমি অফিসের বানিজ্যিক লাইসেন্স না নিয়ে দোকান ঘর তৈরি করা যাবে না। তাই বানিজ্যক লাইসেন্স গ্রহনের জন্য তারা হাবিবকে দ্রুত কানুনগোর সাথে যোগাযোগ করার কথা বলে আসেন।
গত ১ জানুয়ারী-২০২৬ হাবিব ইন্সপেক্টর সিদ্দিক খান যা মোবাইল নাম্বার ০১৭৪৮৯৪৪৩১০ এর মাধ্যমে কানুনগো শরিফুল ইসলামের অফিসে গেলে তাকে জানানো হয় বানিজ্যিক লাইসেন্স নিতে হলে কানুনগোকে তিন লাখ টাকা দিতে হবে। কোন উপায়ান্তর না দেখে হাবিব কানুনগোকে ১ লাখ টাকা ঘুষ দিতে রাজী হন। নগদ ১লাখ টাকা উৎকোচ গ্রহনের পর গত ১৩ জানুয়ারি কানুনগো শরিফুল ইসলাম ১১নং কাচারীর ইসরাফিল হোসেন স্বাক্ষরিত বানিজ্যিক লাইসেন্সের একটি কপি হাবিবকে প্রদান করেন। পরবর্তীতে হাবিব আলাদাভাবে ২৩৫০০/- টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করেন। যার নম্বর-ল্যান্ড/পাকশী/বানি/রাজস্ব/২০২৪-২৫।
লাইসেন্সের কপি হাবিবের হাতে দেয়ার সময় ঘুষখোর কানুনগো শরিফুল ইসলাম তাকে বলেন, ঘুষ নেয়া আমার জন্য ফরজের মতো হয়ে গেছে। কারন হিসেবে তিনি উল্লেখ করেন উর্ধতন অনেককে ম্যানেজ করে আমি এখানে টিকে আছি। উর্ধ্বতনদের সাথে লেনদেন ঠিকমতো না করার কারণে বেশ কয়েকবার আমাকে অন্যত্র বদলি করা হয়েছে। অনেক তদ্বির ও কাঠখড়ি পুড়িয়ে পুনরায় এখানে এসেছি। হাবিবের কাছে তিনি আরও বলেন,পাবনা জেলা দুর্নীতি দমন কমিশন এবং ঈশ্বরদী থানাকে প্রতিমাসে বড় অংকের টাকা মাসোহারা হিসেবে দেয়া হয়। এ কারনে ঘুষ নেয়ার জন্য তার কিছুই হবেনা বলে গর্বভরে কথাগুলো প্রকাশ করেন তিনি।
কানুনগো শরিফুলের বাড়ী পাবনা সদরের জালালপুরে। এলাকায় তার সম্পর্কে খোঁজ নিতে গেলে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, টাকার দিক থেকে মন্ত্রী এমপির চাইতে কানুনগো শরিফুল ইসলামের কম নেই। অনুসন্ধান করলে শতকোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া যাবে।
তার মোবাইল নাম্বার ০১৭১২-৪০৬৫১৯।

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
   
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ করল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের নাম ও পরিচয় সম্বলিত অফিসিয়াল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেটটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

এর আগে বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর রাতেই এই গেজেট জারির মাধ্যমে বিজয়ী প্রার্থীদের নির্বাচিত হওয়ার আইনি স্বীকৃতি দেওয়া হলো।

ইসি সচিব জানান যে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য যাচাই-বাছাই শেষে এই গেজেট প্রকাশ করা হয়েছে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় ১৬ ফেব্রুয়ারি শপথ অনুষ্ঠানের প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনশটি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হওয়ার কথা থাকলেও প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতায় কয়েকটি আসনের ফলাফল স্থগিত রয়েছে। ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭৭টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য ছোট দলগুলো বাকি আসনগুলোতে বিজয়ী হয়েছে। ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনার বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত নেই বলেও জানানো হয়েছে।

আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
   
আক্তার ভোট চোর স্লোগান দিয়ে রংপুরে বিএনপির লাঠি মিছিল
  1. রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের হারাগাছ এলাকায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা শনিবার লাঠি ও দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে। তারা নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে নবনির্বাচিত এমপি আখতার হোসেনকে ‘ভোটচোর’ বলে স্লোগান দেয় এবং জামায়াত-এনসিপির বিরুদ্ধে হুঁশিয়ারি জানায়।
     
    এমদাদুল হক ভরসা, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আখতার হোসেন মব সৃষ্টি করে কেন্দ্রগুলোতে অনিয়ম করেছেন এবং ফলাফল পরিবর্তন করেছেন।
     
    অন্যদিকে নবনির্বাচিত এমপি আখতার হোসেন দাবি করেছেন, বিএনপির নেতাকর্মীরা জোটের সমর্থক ও নেতাদের ওপর হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করছে।
     
    নির্বাচনে আখতার হোসেন ১ লাখ ৪৭,৯৪৭ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির এমদাদুল হক ভরসা পেয়েছেন ১ লাখ ৩৯,৬১৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৮,৮৩১।

You cannot copy content of this page