খুঁজুন
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২

বহাল তবিয়তে পতিত হাসিনার ঘনিষ্ঠ মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানঃ আইন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
বহাল তবিয়তে পতিত হাসিনার ঘনিষ্ঠ মুন্সিগঞ্জ জেলা রেজিস্ট্রার রমজান খানঃ আইন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পতিত হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলায় বাড়ি হওয়ার সুবাদে আইনমন্ত্রীর মাধ্যমে বিগত ১৫ বছর দেশের শীর্ষস্থানীয় অফিস গুলোতে পোস্টিং নিয়ে নানা অনিয়ম দূর্নীতি ও বদলী বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা ও প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন মুন্সিগঞ্জের জেলা রেজিস্ট্রার মোঃ রমজান খান। বর্তমানে আইন মন্ত্রনালয়ের উচ্চ পদস্থ দুই কর্মকর্তা সঙ্গে সিন্ডিকেট গড়ে তুলে BRSA সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের আড়ালে তিনি নিবন্ধন অধিদপ্তরে নানাবিধ বদলি, নিয়োগ, পদোন্নতি বাণিজ্য এখনো চালিয়ে যাচ্ছেন। তাঁর এই বিরতিহীন বদলী বাণিজ্য ঠেকাতে গতবছর মে মাসে আইন উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ করেন এক ভূক্তভোগী। এতে দেশের শীর্ষ দুর্নীতিবাজ আওয়ামী ক্যাডার ও সাব-রেজিস্ট্রার বদলী বাণিজ্যের গডফাদার রমজান খানের দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন ও বদলী বাণিজ্য করে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।

বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের অধিনস্থ কর্মরত কর্মচারীদের পক্ষে দায়ের করা ওই অভিযোগপত্রে আরও বলা হয়েছে বর্তমান মুন্সিগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার মোঃ রমজান খান দীর্ঘদিন সাব-রেজিস্ট্রার পদে চাকুরী করে দেশের লোভনীয় স্টেশন গুলোতে দু’হাতে কামিয়েছেন কোটি কোটি টাকা। ২০০৪ সালে সাব-রেজিস্ট্রার পদে চাকুরীতে যোগদান করেন। সাব-রেজিস্ট্রার হিসেবে আওয়ামী লীগের ক্যাডার পরিচয় দিয়ে তার বাড়ী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলায় হবার সুবাদে তিনি আইনমন্ত্রীর মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় অফিস গুলোতে বদলী হয়ে কোটিপতি বনে যান।

ছাত্র জীবনে ছাত্রলীগের ক্যাডার ছিলেন। সেই সুবাদে প্রথম জেল পুলিশ হিসেবে বিভিন্ন জেলে চাকুরী করেছেন। সর্বশেষে যশোর জেলে বন্দীদের অত্যাচার করে টাকা আদায় করার অভিযোগে তার চাকুরী চলে গেলে সাব-রেজিস্ট্রার পদে যোগদান করেন। তারপরই রমজান খানের ভাগ্যের চাকা ঘুরে যায়। তিনি নরসিংদী সদর, কালামপুর, ফতুল্লা, গুলশান, নেত্রকোনা সদর ও মুন্সিগঞ্জের সিরাজদিখানে সাব-রেজিস্ট্রার হিসেবে কর্মরত থেকে সরকারী রাজস্ব ফাঁকি ও বিভিন্ন সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার বদলী বাণিজ্য করে দু’হাতে কামিয়েছেন কোটি কোটি টাকা। আর ঐ টাকা বিনিয়োগ করেছেন তার শ্যালকের মাধ্যমে লন্ডন, মালয়শিয়া ও দুবাইতে। তার দুবাই, লন্ডন ও মালয়শিয়ায় রয়েছে প্রায় অর্ধ ডজন বাড়ী।

আওয়ামী সরকারের পটপরিবর্তনের পর রাজনৈতিক দলের ভোল্ট পাল্টে রাতারাতি হয়ে যান বিএনপি নেতা। শুরু করেন তদবির বাণিজ্য ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির কমিটি গঠনের দায়িত্ব। আওয়ামী দোসরদের প্রতিষ্ঠিত করতে কয়েকশত আওয়ামী চিহ্নিত কর্মীকে বিএনপিতে যোগদান করিয়ে এবং তাদের রক্ষা করেন। নিজে বিএনপির খাস লোক পরিচয় দিয়ে সাব-রেজিস্ট্রার পদ থেকে জেলা রেজিস্ট্রার পদে পদোন্নতি নিয়ে অবৈধভাবে একই জেলার জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন তদবিরের মাধ্যমে। যা বিধি বহির্ভূত।

৫ আগষ্ট ২০২৪ এর পর মামলা বাণিজ্যও করেন এই সুচতুর জেলা রেজিস্ট্রার রমজান খান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গত ১৭ বছরে যত বদলী বাণিজ্য সংঘটিত হয়েছে তার সিংহভাগই বদলীতে নেপথ্য ভুমিকা রেখেছেন রমজান খান। আইন মন্ত্রনালয়ের দুর্নীতিবাজ যুগ্ম সচিব বিকাশ কুমার সাহার ডানহাত হিসেবে বদলী বাণিজ্য পাকাপোক্ত করতেই তিনি গুলশান-১ এর গ্লোরিয়ার জিন্স হোটেলটি বেছে নিয়েছেন। সেখানে প্রতিদিন সন্ধ্যার পরেই বসে রমজান খানের সাব-রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার, অফিস সহকারীদের বদলী বাণিজ্যের হাট।
চট্টগ্রাম সদর, গুলশান, শ্যামপুর, কেরানীগঞ্জ, গজারিয়া, রূপগঞ্জ, কাপাশিয়া, শ্রীপুর, গাজীপুর সদর, রাঙ্গুনিয়া, কক্সবাজার সদর, পটিয়া, নোয়াখালী সদর, টাঙ্গাইল সদর, নবাবগঞ্জ, মধুপুর, ঘাটাইল, ত্রিশাল, কান্দিরপাড়, ফুলপুর, খিলগাঁও সহ দেড় শতাধিক সাব-রেজিস্ট্রার বদলী করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন গত ১ বছরে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের শীর্ষ স্থানীয় দুই জন কর্মকর্তাসহ কতিপয় সাব-রেজিস্ট্রারকে সাথে নিয়ে রমজান খান এক সিন্ডিকেট গঠন করে এ বদলী বাণিজ্য চালিয়ে যাচ্ছেন অবলীলাক্রমে।

নীলফামারী জেলার জলঢাকা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লাকে চট্টগ্রাম সদর অথবা রূপগঞ্জে বদলীর কথা বলে ১ কোটি ২০ লক্ষ টাকা হাতিয়ে নেন রমজান খান। পরে তাকে বদলীর আদেশ করান শীতাকুন্ডে। আরও অতিরিক্ত বেশী টাকা পেয়ে রূপগঞ্জ ও চট্টগ্রাম সদরে অন্যদের বদলী করান। পরবর্তীতে আনডিউ বদলীর দোহাই দিয়ে ৬০ লক্ষ টাকা নিয়ে শীতাকুন্ডের বর্তমান সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবের বদলীর আদেশ বাতিল করেন। সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার টাকা গুলো আত্মসাৎ করেন জেলা রেজিস্ট্রার রমজান খান।
বদলী বাণিজ্যের গডফাদার রমজান খান মুন্সিগঞ্জ জেলা থেকে এখন ঢাকা জেলার তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ঢাকা জেলা রেজিস্ট্রার হিসেবে বদলী হয়ে আসবেন ও ঢাকার জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করবেন বলে ঘোষণা দিয়েছেন। একজন আওয়ামী ক্যাডার ও দেশের শীর্ষ দুর্নীতিবাজ জেলা রেজিস্ট্রার বিদেশে অর্থ পাচারকারী যদি ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বদলী হয়ে আসেন তাহলে ঢাকা জেলার ২২টি সাব-রেজিস্ট্রি অফিসই দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করে ফেলবে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। তাদের মতে এমনিতেই রমজান খানের ৩০ জন ব্যক্তিগত দালাল রয়েছে সারাদেশে। যারা প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম রেজিস্ট্রেশন কমপ্লেক্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসে দলিল ধরে জোর করে সাব-রেজিস্ট্রারদের দলিল করতে বাধ্য করছে। তার মধ্যে যদি রমজান খান ঢাকায় যোগদান করেন তাহলে ঘুষ দুর্নীতি, দলিল বাণিজ্য ও অনিয়ম বেড়ে যাবে কয়েকগুণ বেশী। তাই ঢাকা জেলা সহ সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লেক্স জুড়ে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে এখন রমজান আতংক বিরাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, রমজান খানের রয়েছে গুলশানে নামে বেনামে ৩০টি ফ্ল্যাট ও প্লট বুকিং করা। গুলশান নিকেতনে তিনি বসবাস করছেন স্বপরিবার নিয়ে। আখাউড়াতে রয়েছে তার কয়েকশত একর জমি। ব্যাংকে রয়েছে মোটা অংকের টাকা। দুর্নীতিবাজ ও বদলী বাণিজ্যের গডফাদার রমজান খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় লিখিত ওই অভিযোগে। তবে অদৃশ্য কারণে রমজান খানকে এখনো বিচারের মুখোমুখি হতে হয়নি, বরং তিনি রয়েছেন খোশ মেজাজে বহাল তবিয়তে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এমপির হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী জনগণ ।

কেরানীগঞ্জ মডেল থানা আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
   
কেরানীগঞ্জ মডেল থানা আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

ঢাকার কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকাটি উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তিনি দ্রুত স্থান ত্যাগ করেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
   
মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ১১ মার্চ

দ্বিতীয় ওয়ানডে: ১৩ মার্চ

তৃতীয় ওয়ানডে: ১৫ মার্চ

বিসিবি আরও জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলে এপ্রিল মাসে পাকিস্তান সফরেও যাবে বাংলাদেশ দল।

পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। তার আগের পাকিস্তান সফরে টাইগাররা ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের মাঠে এবার শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নারায়ণগঞ্জে রোজার ১ম দিন থেকেই তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
   
নারায়ণগঞ্জে রোজার ১ম দিন থেকেই তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জে রমজানের প্রথম দিন থেকেই তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীর। গ্যাস সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে শিল্পকল কারখানার উৎপাদন।

ব্যবসায়ীরা বলেছেন, কয়েক মাস ধরেই গ্যাসের সরবরাহ চাপ পাচ্ছেন না শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা। যে কারণে তাদের কারখানার উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে গ্যাসের চাপ একেবারে না থাকায় কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে মালিকেরা। এদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিয়ে রোজার প্রথম সেহরি খেতে হয়েছে অনেক পরিবারকে। এতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে তিতাস গ্যাসের গ্রাহকদের মধ্যে। নগরবাসীর দাবি বছরের পর বছর গ্যাসের চাপ না থাকলে নিয়মিত গ্যাসের বিল সরবরাহ করে আসছি।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছেন, মোক্তারপুর-পঞ্চবটি উড়াল সেতুর পিয়ারের নিচে তিতাস গ্যাসের লাইন থাকার কারণে পিয়ার নির্মাণ করতে পারছিল উড়াল সেতু কর্তৃপক্ষ। সে কারণে পিয়ারের নিচ থেকে গ্যাস লাইন সিফট করা হয়েছে। এ কারণে বুধবার দুপুর ২টা থেকে গ্যাসের সরবরাহ শাটডাউন করা হয়। রাত ১০টার মধ্যে লাইন ট্রান্সফার কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে রাত ২টায়। এ কারণে অনেক জায়গায় গ্যাসের প্রেসার কিছুটা কম ছিল। রাত ২টায় গ্যাস সরবরাহ চালু করার পর বর্তমানে সব এলাকায় গ্যাসের প্রেসার স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড, আমলাপাড়া, দেওভোগ, মাসদাইর, ইসদাইর, বাবুরাইল, পাইকপাড়া, নগর খানপুর, চাষাঢ়া, উত্তরচাষাঢ়া, তল্লা, এনায়েতনগর, পাঠানটুলি, ফতুল্লা, পঞ্চবটি, শাসসগাঁও বিসিক, বাড়ইভোগ, গাইবান্ধা বাজার, নাগবাড়ি, কাশিপুর, বাংলা বাজারসহ প্রায় ২৫টি স্থানে গ্যাস সংকট দেখা গেছে।

শহরের নগরখানপুর এলাকার বাসিন্দা গোলাম রাব্বি জানান, দুপুরের পর থেকে গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম গ্যাস আসবে বলে। রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর গ্যাস না পেয়ে সেহরির জন্য হোটেল থেকে খাবার কিনে এনে খেতে হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, গ্যাসের যদি কোনো সংস্কার করার জন্য সরবরাহ বন্ধ করার হয় সেটি তিতাস কর্তৃপক্ষ কেন আগে করল না।

ফতুল্লার বাংলাবাজার এলাকার আফসানা জানান, রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর হোটেলে খাবার কিনতে গিয়ে দেখি খাবার শেষ। এত রাতে কী করব ভেবে পাচ্ছিলাম না। এর পর এক আত্মীয়ের বাসায় গিয়ে ইন্ড্রাকশন চুলায় রান্না করে নিয়ে এসে রোজার প্রথম সেহরি খেতে হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস মহাব্যবস্থাপক প্রকৌশলী রাজিব কুমার গণমাধ্যমে জানিয়েছেন, পঞ্চবটি উড়াল সেতুর নিচে তিতাস গ্যাসের সরবরাহ পাইপ লাইনের কারণে উড়াল সেতুর পিয়ার নির্মাণ করতে পারছিল না। উড়াল সড়ক কর্তৃপক্ষের আবেদন প্রেক্ষিতে গ্যাস লাইন সিফট করার জন্য বুধবার দুপুর থেকে গ্যাসের সরবরাহ শাট ডাউন করা হয়। রাত ২টার পর আবার সরবরাহ চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, পত্রিকায় বিজ্ঞাপন ও টেলিভিশনের স্কুল দিয়ে গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

You cannot copy content of this page