খুঁজুন
শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮ ফাল্গুন, ১৪৩২

কেরানীগঞ্জ মডেল থানা আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

দুর্নীতির ডায়েরি ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
কেরানীগঞ্জ মডেল থানা আ.লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন

ঢাকার কেরানীগঞ্জে একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ঘাটারচর এলাকায় অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেরানীগঞ্জ মডেল থানা শাখার কার্যালয়ের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লবের স্ত্রী সোনিয়া আক্তার পতাকাটি উত্তোলন করেন। পতাকা উত্তোলনের পর তিনি দ্রুত স্থান ত্যাগ করেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

ঘটনাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
   
মার্চে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় দল। টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিল টাইগাররা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ১১ মার্চ

দ্বিতীয় ওয়ানডে: ১৩ মার্চ

তৃতীয় ওয়ানডে: ১৫ মার্চ

বিসিবি আরও জানিয়েছে, ২০২৬ সালে বাংলাদেশ মোট নয়টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হলে এপ্রিল মাসে পাকিস্তান সফরেও যাবে বাংলাদেশ দল।

পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ২–১ ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছিল। তার আগের পাকিস্তান সফরে টাইগাররা ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। তবে দীর্ঘ বিরতির পর নিজেদের মাঠে এবার শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নারায়ণগঞ্জে রোজার ১ম দিন থেকেই তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
   
নারায়ণগঞ্জে রোজার ১ম দিন থেকেই তীব্র গ্যাস সংকট, চরম ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জে রমজানের প্রথম দিন থেকেই তীব্র গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে নগরবাসীর। গ্যাস সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে শিল্পকল কারখানার উৎপাদন।

ব্যবসায়ীরা বলেছেন, কয়েক মাস ধরেই গ্যাসের সরবরাহ চাপ পাচ্ছেন না শিল্পপ্রতিষ্ঠানের মালিকরা। যে কারণে তাদের কারখানার উৎপাদন অনেক কমে গেছে। বিশেষ করে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে গ্যাসের চাপ একেবারে না থাকায় কারখানা ছুটি দিতে বাধ্য হয়েছে মালিকেরা। এদিকে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে নিয়ে রোজার প্রথম সেহরি খেতে হয়েছে অনেক পরিবারকে। এতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে তিতাস গ্যাসের গ্রাহকদের মধ্যে। নগরবাসীর দাবি বছরের পর বছর গ্যাসের চাপ না থাকলে নিয়মিত গ্যাসের বিল সরবরাহ করে আসছি।

এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছেন, মোক্তারপুর-পঞ্চবটি উড়াল সেতুর পিয়ারের নিচে তিতাস গ্যাসের লাইন থাকার কারণে পিয়ার নির্মাণ করতে পারছিল উড়াল সেতু কর্তৃপক্ষ। সে কারণে পিয়ারের নিচ থেকে গ্যাস লাইন সিফট করা হয়েছে। এ কারণে বুধবার দুপুর ২টা থেকে গ্যাসের সরবরাহ শাটডাউন করা হয়। রাত ১০টার মধ্যে লাইন ট্রান্সফার কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়েছে রাত ২টায়। এ কারণে অনেক জায়গায় গ্যাসের প্রেসার কিছুটা কম ছিল। রাত ২টায় গ্যাস সরবরাহ চালু করার পর বর্তমানে সব এলাকায় গ্যাসের প্রেসার স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড, আমলাপাড়া, দেওভোগ, মাসদাইর, ইসদাইর, বাবুরাইল, পাইকপাড়া, নগর খানপুর, চাষাঢ়া, উত্তরচাষাঢ়া, তল্লা, এনায়েতনগর, পাঠানটুলি, ফতুল্লা, পঞ্চবটি, শাসসগাঁও বিসিক, বাড়ইভোগ, গাইবান্ধা বাজার, নাগবাড়ি, কাশিপুর, বাংলা বাজারসহ প্রায় ২৫টি স্থানে গ্যাস সংকট দেখা গেছে।

শহরের নগরখানপুর এলাকার বাসিন্দা গোলাম রাব্বি জানান, দুপুরের পর থেকে গ্যাসের জন্য অপেক্ষা করছিলাম গ্যাস আসবে বলে। রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর গ্যাস না পেয়ে সেহরির জন্য হোটেল থেকে খাবার কিনে এনে খেতে হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, গ্যাসের যদি কোনো সংস্কার করার জন্য সরবরাহ বন্ধ করার হয় সেটি তিতাস কর্তৃপক্ষ কেন আগে করল না।

ফতুল্লার বাংলাবাজার এলাকার আফসানা জানান, রাত ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর হোটেলে খাবার কিনতে গিয়ে দেখি খাবার শেষ। এত রাতে কী করব ভেবে পাচ্ছিলাম না। এর পর এক আত্মীয়ের বাসায় গিয়ে ইন্ড্রাকশন চুলায় রান্না করে নিয়ে এসে রোজার প্রথম সেহরি খেতে হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস মহাব্যবস্থাপক প্রকৌশলী রাজিব কুমার গণমাধ্যমে জানিয়েছেন, পঞ্চবটি উড়াল সেতুর নিচে তিতাস গ্যাসের সরবরাহ পাইপ লাইনের কারণে উড়াল সেতুর পিয়ার নির্মাণ করতে পারছিল না। উড়াল সড়ক কর্তৃপক্ষের আবেদন প্রেক্ষিতে গ্যাস লাইন সিফট করার জন্য বুধবার দুপুর থেকে গ্যাসের সরবরাহ শাট ডাউন করা হয়। রাত ২টার পর আবার সরবরাহ চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, পত্রিকায় বিজ্ঞাপন ও টেলিভিশনের স্কুল দিয়ে গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানানো হয়েছে।

গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই রাজি হয়েছি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর(অব.)হাফিজ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
   
গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই রাজি হয়েছি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর(অব.)হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে।

বিএনপির এই নেতা উল্লেখ করেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না। কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে, বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।

সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মেজর হাফিজ সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। আমাদের দেশ এখনো এ ধরনের (গণভোটের) ব্যবস্থার জন্য প্রস্তুত নয়।যে পদ্ধতিতে এই গণভোটের প্রচার চালানো হয়েছে, তার মধ্যেও নানাবিধ বিভ্রান্তি রয়েছে।

You cannot copy content of this page